সালমান ক্যাটরিনা বাংলা ফানি ডাবিং ভিডিও

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করতে এখন বাংলাদেশে অবস্থান বলিউড স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভারত থেকে যাত্রা শুরু করে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ওই দুই বলিউড তারকা। আজ রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবারের বিপিএলকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা। আর এ আসরটিকে আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে তারকাবহুল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ